ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বাজেটে রংপুরের প্রতি চরম বৈষম্যের অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

জাতীয় বাজেটে রংপুরের প্রতি চরম বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, আগে বাজেটের বড় অংশ গোপালগঞ্জে যেত, আর এখন তা যাচ্ছে বগুড়ার শিবগঞ্জে। রংপুরের উন্নয়নকে পরিকল্পিতভাবে উপেক্ষা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার রংপুরে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় বরাদ্দ কমিয়ে দিয়ে জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি সরকারের সাম্প্রতিক চীন সফরকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে বলেন, এই সফর থেকে তিস্তা প্রকল্প বা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কোনো সুনির্দিষ্ট অর্জন আসেনি।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, জাতীয় ঐক্য না থাকলে আন্তর্জাতিক কোনো সহযোগিতা পাওয়া সম্ভব হবে না। তিনি গণঅভ্যুত্থানের চেতনা ও সংস্কার কার্যক্রমের সাথে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশে জোটের অন্যান্য শীর্ষ নেতারাও বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, বাতিল হতে পারে চিকিৎসকদের ছুটি

বাজেটে রংপুরের প্রতি চরম বৈষম্যের অভিযোগ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৮:২৫:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬