ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সীমান্তে ভারতের উসকানি ও সরকারের নীরবতা নিয়ে জামায়াত আমিরের কঠোর সমালোচনা

সীমান্তে প্রতিবেশী দেশ ভারতের উসকানিমূলক কর্মকাণ্ডের বিপরীতে সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সীমান্তে অস্থিরতা চললেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং সাধারণ মানুষ ও বিজিবি সদস্যরা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করছে।

শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সময়ের দাবি। তিনি বর্তমান বাজেটে তিস্তা প্রকল্পের জন্য কোনো বরাদ্দ না রাখায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তাদের জোট ক্ষমতায় গেলে এই প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

বক্তব্যে তিনি আরও বলেন, আলু চাষিদের ওপর হিমাগার ভাড়ার নামে জুলুম করা হচ্ছে। এই বৈষম্য দূর করে কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারকে অবিলম্বে উদ্যোগী হতে হবে। একইসঙ্গে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজের স্থান এই দেশে হবে না। এমনকি সরকারপ্রধানও যদি দুর্নীতির সাথে জড়িত হন, তাকেও বিচারের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, বাতিল হতে পারে চিকিৎসকদের ছুটি

সীমান্তে ভারতের উসকানি ও সরকারের নীরবতা নিয়ে জামায়াত আমিরের কঠোর সমালোচনা

আপডেট সময় : ০৮:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬