ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

‘শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর’: সুনাগরিক গড়তে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো সমাজের জ্ঞানের বাতিঘর, যা থেকে বিচ্ছুরিত আলো সমাজকে আলোকিত করে। শিক্ষকদের সেই আলোর বাহক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজে লাগাতে হবে। শনিবার বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী শিক্ষার্থীদের কেবল গ্রেড বা ফাস্ট-সেকেন্ড হওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা শিক্ষার্থীদের প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রী তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, নতুন ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীরা উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কালই দেশে এনে বিচারের মুখোমুখি করতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর

‘শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর’: সুনাগরিক গড়তে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য বললেন তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬