ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কুলিয়ারচরে দুর্বৃত্তের হামলায় এক যুবক নিহত, এলাকায় উত্তেজনা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের কাছে একদল দুর্বৃত্তের হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া একই ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ী গ্রামের অটোরিকশাচালক কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে জুয়েল মিয়া বন্ধুর একটি ডিমের গাড়ির ওপর চড়ে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। স্থানীয়রা আহত অবস্থায় জুয়েলকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নিহতের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসীর দাবি, নিহত জুয়েল এই বিরোধের সঙ্গে জড়িত ছিলেন না এবং তিনি একজন নিরপরাধ যুবক ছিলেন।

এক নিরপরাধ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

কুলিয়ারচরে দুর্বৃত্তের হামলায় এক যুবক নিহত, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ১২:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬