ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা: পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন

বরিশালের আগৈলঝাড়া থানায় একটি আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিগত প্রায় দুই বছর ধরে দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, কিন্তু এমন সুরক্ষিত থানায় নজিরবিহীন হামলার ঘটনা নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে।

আগৈলঝাড়া থানায় গত বৃহস্পতিবারের এই ঘটনা প্রমাণ করে যে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও পুলিশ বাহিনী কেন এখনো পূর্ণোদ্যমে ও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠের নিয়ন্ত্রণ নিতে পারছে না। এই ব্যর্থতার মূলে বাহিনীর শীর্ষ নেতৃত্বের কৌশলগত দুর্বলতা নাকি মাঠপর্যায়ের টিম ম্যানেজমেন্ট ও সমন্বয়হীনতা, তা খতিয়ে দেখা জরুরি। আগৈলঝাড়ার ঘটনা কেবল একটি থানায় হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে জনতাকে উসকে দেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা—এই তিনটি বিষয়কে একসঙ্গে সামনে এনেছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি ভিত্তিহীন গুজবকে কেন্দ্র করে পরিস্থিতি পরিকল্পিতভাবে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্থানীয় মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন এবং সরকারসমর্থক রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষের দায় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তদন্তের গভীরতায় যতই যাওয়া যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই হামলা কোনো আকস্মিক সামাজিক ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। মূলত চুরির মামলার এক আসামির অসুস্থতার খবরকে পুঁজি করে দুটি ভিন্ন স্বার্থান্বেষী মহল এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা: পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬