ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশি নাবিকদের ভিসা সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক প্রতিমন্ত্রী দ্য রাইট অনারেবল হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওসিটিবি এবং অন্যান্য ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজতর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে আরও বেশি ব্রিটিশ বিনিয়োগ, যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান সরকার জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে ওই মানদণ্ডে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত বৈশ্বিক উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ পোড়ানোর অভিযোগে যুবক কারাগারে

যুক্তরাজ্যে বাংলাদেশি নাবিকদের ভিসা সহজীকরণ ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ০৫:৫১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬