ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষের উদ্ধার, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রাণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ছাত্রদল তার নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে। শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে: সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান, গবাদি পশুকেও নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করা, প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেসকিউ টিম প্রস্তুত রাখা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা এবং শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা। এছাড়াও, আশ্রয়কেন্দ্রে যাওয়া পরিবারের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নেওয়া, বন্যা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সব ক্ষেত্রে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল টিম গঠন করা হবে এবং বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণসহ অন্যান্য পুনর্বাসন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার পর টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা থাকায় ইউনিটভিত্তিক মেডিকেল টিম গঠন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ বিতরণের প্রস্তুতি নিতে হবে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সার্বিকভাবে পুরো কার্যক্রম সমন্বয় করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ পোড়ানোর অভিযোগে যুবক কারাগারে

বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০৫:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬