ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

‘দুর্নীতি দেশের উন্নয়নে প্রধান বাধা’: এমপি সাইফুল আলম খান মিলন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে দেশ প্রকৃত অর্থে উন্নত হতে পারে না। দুর্নীতির কারণে রাষ্ট্রের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং জনগণ তাদের ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সাইফুল আলম খান এমপি বলেন, সিটি করপোরেশনের অনেক সেবা কাগজে-কলমে থাকলেও সাধারণ মানুষ তা যথাযথভাবে পায় না। তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত মানসম্মত সরকারি হাসপাতাল গড়ে তোলা যায়নি। ফলে চিকিৎসাসেবা পেতে মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। তিনি জানান, রাষ্ট্রের মৌলিক সেবাগুলো মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী উদ্যোগের বিকল্প নেই।

এ সময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর নিরলস কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, একটি বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসনের কোনো বিকল্প নেই।

সেলিম উদ্দিন উল্লেখ করেন, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর সড়ক-ঘাট পানিতে তলিয়ে যায়, ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগের মধ্য দিয়েই ঢাকার মানুষ প্রতিদিন জীবনযাপন করছে। তিনি বলেন, বৃষ্টি উপেক্ষা করেও অসংখ্য মানুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে এসেছেন, যা মানুষের স্বাস্থ্যসেবার প্রকৃত চাহিদার প্রতিফলন। দেশের চিকিৎসা ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়, ফলে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

‘দুর্নীতি দেশের উন্নয়নে প্রধান বাধা’: এমপি সাইফুল আলম খান মিলন

আপডেট সময় : ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬