বাংলাদেশের যেকোনো দুর্যোগে সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমনটাই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তিনি বলেছেন, ‘এই মানুষটার আলোচনা-সমালোচনা যা-ই থাকুক না কেন, দুর্যোগে সবার আগে হাত বাড়িয়ে দেন।’
শুক্রবার নিজের ফেসবুকে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ডা. শফিকুর রহমানের একটি ছবি পোস্ট করে ফারুক হাসান এই ক্যাপশন লেখেন। ছবিতে দেখা যায়, জামায়াত আমীর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা-উপদ্রুত এলাকা পরিদর্শন করছেন এবং হাঁটু-সমান পানিতে হেঁটে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিচ্ছেন।
ডা. শফিকুর রহমানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে ফারুক হাসান লেখেন, “স্যালুট, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।” তাঁর এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসে।
ফারুক হাসানের পোস্টের কমেন্ট বক্সে নাজিম আহমদ নামের একজন লেখেন, “মুহতারাম আমীরে জামাত বাংলার কিংবদন্তি মানবিক নেতা।” ফোরকান উদ্দিন নামের আরেকজন মন্তব্য করেন, “আলহামদুলিল্লাহ, দোয়া করি, আল্লাহতায়ালা যেন তাকে নেক হায়াত দান করেন, আমিন।” ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন নামের একজন লিখেছেন, “এইরকম মানুষ বাংলাদেশের আরও প্রয়োজন।”
রিপোর্টারের নাম 























