বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ)-এর দুই বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে বিএআরএফের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি নির্বাচন করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর এবং কালবেলার ইউসুফ আরেফিনের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন কার্যক্রম পরিচালনা করে।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন: সহ-সভাপতি আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক জাগো নিউজের মো. নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আজকের পত্রিকার সাইফুল মাসুম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান এবং ডেসটিনির শাফিউল আল ইমরান।
এর আগে, দুপুরে বিএআরএফের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় দ্বি-বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করা হয়। অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন ২০২৪-২৬ সেশনের জন্য অর্থ প্রতিবেদন তুলে ধরেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সবশেষে, কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
রিপোর্টারের নাম 

























