ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন শরিয়তসম্মত নয়: পাকিস্তানের প্রখ্যাত মুফতি তকি উসমানী

ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি দিয়ে যেকোনো ধরনের পণ্য বা সেবা কেনাবেচা ইসলামি আইন (শরিয়াহ) অনুযায়ী জায়েজ (বৈধ) নয় বলে ফতোয়া দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তকি উসমানী। ইসলামি বিশেষজ্ঞদের মতামত ও দীর্ঘ পর্যালোচনার ভিত্তিতে দেওয়া এই ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি আইনের দৃষ্টিতে ক্রিপ্টোকারেন্সিকে ‘মাল’ (সম্পত্তি বা সম্পদ) হিসেবে গণ্য করা যায় না।

ফতোয়ায় আরও বলা হয়, ক্রিপ্টোকারেন্সি মূলত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে থাকা কিছু কাল্পনিক সংখ্যার ডিজিটাল নথি মাত্র। অর্থাৎ, শরিয়া আইন অনুযায়ী ক্রিপ্টোর সম্পদের কোনো মর্যাদা নেই। মুফতি তকি উসমানী স্পষ্ট করে বলেছেন, লেনদেনের মাধ্যম হিসেবে ইউএসডিটি (টেথার বা কারেন্সি কোড) কিংবা অন্য যেকোনো ক্রিপ্টো টোকেন ব্যবহার করা হোক না কেন, এর মাধ্যমে পণ্য কেনা শরিয়তসম্মত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ফতোয়াটির সত্যতা নিশ্চিত করেছেন তার ছেলে হাসান উসমানী। তিনি জানান, ছড়িয়ে পড়া ফতোয়াটি নির্ভরযোগ্য এবং এটি প্রকৃতপক্ষে মুফতি উসমানীই জারি করেছেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মূলত এক ব্যক্তির লিখিত প্রশ্নের জবাবে এই ফতোয়াটি জারি করা হয়। ওই ব্যক্তি জানতে চেয়েছিলেন, তিনি ক্রিপ্টো টোকেন ও ইউএসডিটি ব্যবহার করে এক বিক্রেতার কাছ থেকে দুটি বই কিনেছেন। এই লেনদেন ধর্মীয়ভাবে বৈধ কি না এবং বৈধ না হলে তার করণীয় কী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন শরিয়তসম্মত নয়: পাকিস্তানের প্রখ্যাত মুফতি তকি উসমানী

আপডেট সময় : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬