ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ভারী বর্ষণ ও উজানের ঢলে ৫ নদীর পানি বিপৎসীমার উপরে; বন্যার শঙ্কা

দেশের পাঁচটি প্রধান নদীর পানি নয়টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসাথে আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার সকালে তাদের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানিয়েছে। বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারি পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

এছাড়াও, মাতামুহুরী নদীর পানি বান্দরবানের লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার বিপৎসীমার উপরে রয়েছে।

মৌলভীবাজারের মনু রেল-ব্রিজ পয়েন্টে মনু নদীর পানি ৩৫ সেন্টিমিটার এবং মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি ৬০ সেন্টিমিটার বিপৎসীমার উপরে রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশনে; কুশিয়ারা নদী শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে; সুরমা নদী কানাইঘাট (সিলেট), ছাতক (সুনামগঞ্জ) ও সুনামগঞ্জ স্টেশনে; সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশনে; এবং ছোট ফেনী নদী কোম্পানিগঞ্জ (নোয়াখালী) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতি আরও নাজুক করে তুলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বৃত্তির ফল ফাঁস: নির্দেশনা অমান্যকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভারী বর্ষণ ও উজানের ঢলে ৫ নদীর পানি বিপৎসীমার উপরে; বন্যার শঙ্কা

আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬