ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল এবং নিরাপত্তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এই অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করে।
রিপোর্টারের নাম 























