ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্যেই দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ দফার এই হামলায় ইরানের অন্তত ৮০টি কৌশলগত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, এই অভিযানে মূলত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য পথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করা তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পাল্টা জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম ও খার্গ দ্বীপে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রিপোর্টারের নাম 
























