রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের চালানো লাঠিচার্জে জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জুতা চুরির অভিযোগ এবং পানির মিস্ত্রির সঙ্গে পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে মারধর করেন স্থানীয়রা। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকশ শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। অভিযোগ উঠেছে, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ পেশাগত দায়িত্ব পালনরত সংবাদকর্মীদের ওপর চড়াও হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























