ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ওষুধের বাজারে ভারতের ‘বিশ্বজয়ী’ তকমার নেপথ্যে চীনের বড় প্রভাব

বিশ্বের মোট জেনেরিক ওষুধের প্রায় ২০ শতাংশ উৎপাদন করে ভারত নিজেদের ‘বিশ্বের ফার্মেসি’ হিসেবে প্রতিষ্ঠিত করলেও এর নেপথ্যে রয়েছে এক বড় দুর্বলতা। সাশ্রয়ী মূল্যে ওষুধ ও টিকা সরবরাহে ভারত শীর্ষে থাকলেও প্রয়োজনীয় কাঁচামালের জন্য দেশটি এখনো অনেকাংশে চীনের ওপর নির্ভরশীল। সরকারি থিংক-ট্যাংক ‘নীতি আয়োগ’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে ভারতের এই কাঠামোগত পরনির্ভরশীলতার বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওষুধ তৈরির মূল উপাদান বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই)-এর প্রায় ৬৫ শতাংশই আসে চীন থেকে। এমনকি জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক ও জ্বরের ওষুধের ক্ষেত্রে এই নির্ভরতা ৮৫ শতাংশ ছাড়িয়ে গেছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা বা বাণিজ্য বিরোধের জেরে এই সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে ভারতসহ নির্ভরশীল দেশগুলোতে বড় ধরনের জনস্বাস্থ্য সংকট দেখা দিতে পারে। নরেন্দ্র মোদি সরকারের ‘মেড ইন ইন্ডিয়া’ নীতির সামনে এটি এখন একটি বড় চ্যালেঞ্জ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন নলছিটি পৌর শহর, ড্রেনেজ অব্যবস্থাপনায় চরম ভোগান্তি

ওষুধের বাজারে ভারতের ‘বিশ্বজয়ী’ তকমার নেপথ্যে চীনের বড় প্রভাব

আপডেট সময় : ১১:১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬