ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাব হবে অত্যন্ত কঠোর। ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এক বিবৃতিতে এই হামলাকে প্রকাশ্য আগ্রাসন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির ওপর কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না ইরান। এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান নিজস্ব ব্যবস্থাপনা বজায় রাখবে। উল্লেখ্য, সম্প্রতি তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 
























