ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি আসার পথে পাঁচজন আরোহীসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাতে করাচি উপকূল থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত বিমান বা এর ক্রু সদস্যদের কোনো হদিস পাওয়া যায়নি।

নিখোঁজ বিমানটি কে-২ এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ মডেলের কার্গো বিমান ছিল। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি ৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিক গতিতেই উড়ছিল। তবে হঠাৎ করেই এটি গতিপথ পরিবর্তন করে এবং মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দ্রুত নিচে নামতে শুরু করে। রাডারে শেষবার এটিকে ১ হাজার ১০০ ফুট উচ্চতায় দেখা গিয়েছিল, এরপরই এটি নিখোঁজ হয়।

ঘটনার পর পরই নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনী। সাগরে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক থেকে তল্লাশিতে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিরূপ পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন হামলার যৌক্তিকতা তুলে ধরলেন ন্যাটো মহাসচিব

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬