ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে তার কফিন নাজাফে পৌঁছানোর পর লাখ লাখ মানুষ শেষ বিদায় জানাতে রাজপথে নেমে আসে। আল-কুফা সেতু থেকে শুরু হওয়া এই বিশাল শোক মিছিলটি শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র স্থান ইমাম আলি (রা.)-এর মাজারের দিকে অগ্রসর হয়।
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নাজাফের পর মরদেহ কারবালায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানেও বড় ধরনের শোক সভার প্রস্তুতি গ্রহণ করেছেন স্থানীয় কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা। ইরানে কয়েক দফা জানাজা শেষে ইরাকে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক বিশেষ গুরুত্ব বহন করছে।
রিপোর্টারের নাম 
























