ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সুশাসন ও জনপ্রশাসন সংস্কারে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা বৃদ্ধির আলোচনা

সুশাসন প্রতিষ্ঠা, জনপ্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং নাগরিকসেবা সহজীকরণে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিটিশ হাইকমিশন, ঢাকার সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সরলীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়নে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট ডিরেক্টর (মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া) ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক) জশ ওয়াইজম্যান, ব্রিটিশ হাইকমিশন ঢাকার গভর্ন্যান্স অ্যাডভাইজার শাহনাজ করিম, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার কিম ম্যাককুয়ে, এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সেরাজ এবং কমিউনিকেশনস স্পেশালিস্ট হুইট ম্যাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে মিসরকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

সুশাসন ও জনপ্রশাসন সংস্কারে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা বৃদ্ধির আলোচনা

আপডেট সময় : ১০:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬