ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বান্দরবানে পাহাড়ি ঢলে আটকা পড়া ৯০ পর্যটককে নিরাপদে উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাফাখুম ও আমিয়াখুম এলাকায় পাহাড়ি ঢলে আটকা পড়া ৯০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের বিশেষ তদারকিতে তাদের রেমাক্রী ও পদ্মমুখ পথ হয়ে থানচি সদরে ফিরিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বান্দরবানে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় সাঙ্গু নদী ও পাহাড়ি খালগুলোতে তীব্র ঢলের সৃষ্টি হয়। এতে দুর্গম পর্যটন কেন্দ্রগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হলে পর্যটকরা সেখানে আটকা পড়েন। উপজেলা প্রশাসনের নির্দেশনায় টুরিস্ট গাইডদের একটি বিশেষ দল লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধার অভিযানে নামে। ধাপে ধাপে নৌকার মাধ্যমে পর্যটকদের নিরাপদে নিয়ে আসা হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল ফয়সাল জানান, আটকে পড়া সব পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উপজেলার অন্যান্য এলাকায় আরও কেউ আটকে আছে কি না, সে বিষয়ে প্রশাসন ও স্থানীয় গাইডরা সতর্ক নজর রাখছেন। উল্লেখ্য, এদিন বান্দরবানে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন নাহিদ রহমান

বান্দরবানে পাহাড়ি ঢলে আটকা পড়া ৯০ পর্যটককে নিরাপদে উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬