জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের বিরতি চলাকালীন তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা লাইব্রেরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং এর স্থাপত্যশৈলী প্রত্যক্ষ করেন। নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন। সংসদীয় গণতন্ত্রের চর্চা সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা তাদের মুগ্ধতা প্রকাশ করেন।
রিপোর্টারের নাম 






















