ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলাসহ মোট ১১৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯১ হাজার ৪৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৯ হাজার ৩৭৭ জন। অনুপস্থিতির হার প্রায় ২ দশমিক ৩০ শতাংশ। জেলাওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ১ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম নগরীর সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ, ওমরগণি এমইএস কলেজ এবং কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন করে শিক্ষার্থী রয়েছেন। সামগ্রিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

আপডেট সময় : ০৯:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬