ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

বাকৃবিতে ১২ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অসামান্য একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বা নবীনবরণ কর্মসূচিও পালিত হয়। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, বাকৃবি দেশের কৃষি শিক্ষার অগ্রদূত এবং কৃষি বিপ্লবের অন্যতম প্রাণকেন্দ্র। নবীন শিক্ষার্থীদের আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও বিশ্বের কৃষি উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে ৩২০ জন নবীন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা অংশ নেন। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সম্মাননা মেডেল ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে কৃষি অনুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও শিক্ষা কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। বক্তারা শিক্ষার্থীদের বিশ্বমানের কৃষিবিদ হিসেবে গড়ে ওঠার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের দক্ষতা প্রমাণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

বাকৃবিতে ১২ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬