ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বে টিকিটের বাজারে বড় ধস, দাম কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের উত্তেজনা শেষে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই আন্তর্জাতিক টিকিটের বাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। দর্শকদের মাঝে আগের মতো উন্মাদনা না থাকা এবং চাহিদাও তুলনামূলক কম হওয়ায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা টিকিটের চড়া দাম ধরে রাখতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের টিকিটের দাম কয়েক দিনের ব্যবধানে প্রায় ৩০ শতাংশ কমে গেছে।

বাজার বিশ্লেষণী সংস্থা ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্যানুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম ম্যাচের টিকিটের দাম ছিল চরম অস্থির। শুরুতে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম চার হাজার ডলারে পৌঁছালেও পরে তা বড় পতনের মুখে পড়ে। এক পর্যায়ে দাম কমে এক হাজার ৫৪৯ ডলারে নেমে আসে। যদিও যুক্তরাষ্ট্রের পরবর্তী জয়ের পর স্থানীয় দর্শকদের চাহিদায় দাম কিছুটা বেড়েছিল, কিন্তু সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। মাত্র তিন দিনের ব্যবধানে শনিবার বিকেলে দাম পুনরায় ৩২ শতাংশ কমে এক হাজার ৪২৩ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, বেলজিয়ামের বেস ক্যাম্প সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামের কাছাকাছি হওয়ায় এবং এটি তাদের তৃতীয় ম্যাচ হওয়ায় গ্যালারি পূর্ণ থাকার কথা ছিল। তবে টিকিটের দামের এমন পতন অনেকটা অপ্রত্যাশিত। বর্তমানে শেষ ষোলোর ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতে যাচ্ছে মেক্সিকো ও ইংল্যান্ডের লড়াই, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে তিন হাজার ৫৭৪ ডলার। অন্যদিকে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচের টিকিটের চাহিদাও যথেষ্ট রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৪০

বিশ্বকাপের নকআউট পর্বে টিকিটের বাজারে বড় ধস, দাম কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

আপডেট সময় : ১০:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬