ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত যুবক পলাতক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি সালিশ বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল ইসলাম ওই এলাকার মৃত খলিলুর রহমান পাটোয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের পারিবারিক বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় একটি ঘরোয়া সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ফারুকের আপন চাচা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন আয়েশার সঙ্গে উপস্থিত অন্যদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এতে ক্ষুব্ধ হয়ে আয়েশা মোবাইল ফোনে তার ছেলে আশিককে বিষয়টি জানান। পরদিন শনিবার সন্ধ্যায় এ নিয়ে আবারও কথা কাটাকাটির একপর্যায়ে আশিক তার বৃদ্ধ চাচা নজরুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিক এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেক্সিকোতে বৈরী পরিবেশ ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের মুখে ইংল্যান্ড ফুটবল দল

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি, অভিযুক্ত যুবক পলাতক

আপডেট সময় : ১০:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬