ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক ও ভোলা সেতুর দাবিতে ঐক্যবদ্ধ দক্ষিণাঞ্চলের ১৮ সংসদ সদস্য

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ, ভোলায় সেতু বাস্তবায়ন এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নে গ্যাস সরবরাহের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন এই অঞ্চলের ১৮ জন সংসদ সদস্য। শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এই তথ্য জানান। তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদেও জোরালো দাবি তোলা হয়েছে।

মজিবর রহমান সরোয়ার জানান, বরিশাল অঞ্চলের ১৮ জন সংসদ সদস্যকে নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং এসব দাবি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের আন্দোলনের ফসল হলেও বিশাল বাজেটের একটি বড় অংশ লুটপাট করা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর যে কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতিশ্রুতি ছিল, তা এখনো পুরোপুরি দৃশ্যমান নয়।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নেই, যা নতুন নেতৃত্ব তৈরির পথে বড় বাধা। রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির জন্য দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সংস্কার ও উন্নয়নে স্বাধীন কমিশন গঠন করছে সরকার

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক ও ভোলা সেতুর দাবিতে ঐক্যবদ্ধ দক্ষিণাঞ্চলের ১৮ সংসদ সদস্য

আপডেট সময় : ১০:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬