আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মাওলানা ফজলুর রহমানকে মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মাওলানা ফজলুর রহমান বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীর নাম ঘোষণা করেন। উল্লেখ্য, মনোনীত প্রার্থী মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়া তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবেও পরিচিত।
রিপোর্টারের নাম 






















