গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের রেডক্রিসেন্ট মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য নূর হোসাইন নূরানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস। বক্তারা তাদের বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ পৃথকীকরণের দাবি জানান। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জোটের নেতারা। সমাবেশে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ এবং জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 























