ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আবাসন সংকট মেটাতে বেরোবি শিক্ষার্থীর উদ্ভাবনী অ্যাপ ‘ঘর বাড়ি’

বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা হলো আবাসন। বিশেষ করে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত মেস বা বাসা খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। এই ভোগান্তি কমাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আবু পলাশ তৈরি করেছেন ‘ঘর বাড়ি’ (GhorBari) নামক একটি বিশেষ মোবাইল অ্যাপ।

এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই বিভিন্ন মেস বা বাসার খালি সিটের তথ্য জানতে পারবেন। মেস মালিকরা সরাসরি তাদের ফাঁকা সিটের তথ্য এখানে আপলোড করতে পারবেন, যা শিক্ষার্থীদের সময় ও শ্রম সাশ্রয় করবে। ইতোমধ্যে গুগল প্লে স্টোরে অ্যাপটি অবমুক্ত করা হয়েছে। আবু পলাশ জানান, সম্পূর্ণ শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং এটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য মেসের সঠিক তথ্য পাওয়া বেশ কঠিন হয়। এই অ্যাপটি নিয়মিত আপডেট করা হলে সময় ও শ্রম দুটোই বাঁচবে। আবু পলাশ জানান, শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই তিনি এটি তৈরি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির বড় অভিযান, ৮৫ লাখ টাকার চোরাচালানি পণ্য উদ্ধার

আবাসন সংকট মেটাতে বেরোবি শিক্ষার্থীর উদ্ভাবনী অ্যাপ ‘ঘর বাড়ি’

আপডেট সময় : ০৬:৪৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬