ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর রায়ের অকাল প্রয়াণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিবশঙ্কর রায় মারা গেছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে রাজশাহী নগরীর মোহনপুর যাওয়ার সময় নওহাটা আনসার ক্যাম্পের পাশে তিনি দুর্ঘটনার শিকার হন এবং মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর পৌনে ৩টায় অধ্যাপক শিবশঙ্কর রায়ের মরদেহ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে আনা হয়। সেখানে উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং মার্কেটিং বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেল সাড়ে ৪টায় নগরীর পঞ্চবটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অধ্যাপক শিবশঙ্কর রায়ের প্রয়াণে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় অধ্যাপক শিবশঙ্করের অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শিবশঙ্কর রায় পাবনা জেলার সুজানগর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে রাবির মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

উল্লেখ্য, একই দুর্ঘটনায় দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপাচার্য ও দুই উপ-উপাচার্য হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন অধ্যাপক আসাদুজ্জামানকে দেখে আসেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। তাঁরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবশঙ্কর রায়ের অকাল প্রয়াণ

আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫