ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মির্জাগঞ্জে ছেলের শিলপাটার আঘাতে বাবার করুণ মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের শিলপাটার আঘাতে উত্তম দেবনাথ (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে তাপস দেবনাথ (৩০) গত প্রায় আট বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ঘটনার দিন রাতে বাবা ও ছেলে একই ঘরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ তাপস তার বাবার কপালে শিলপাটা দিয়ে সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই উত্তম দেবনাথের মৃত্যু হয়। এ সময় পাশের রুমে থাকা নিহতের স্ত্রী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

মির্জাগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। অভিযুক্ত তাপস দেবনাথকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হামলা, তিন সেনা আহত

মির্জাগঞ্জে ছেলের শিলপাটার আঘাতে বাবার করুণ মৃত্যু, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬