রাজধানীর হাতিরঝিলে প্রাতঃভ্রমণকারী ও শরীরচর্চায় অংশগ্রহণকারী নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ফজরের নামাজের পর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট সংলগ্ন পাবলিক ইয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন তার পরিকল্পিত নগর উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিতের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। হাতিরঝিল প্রভাতী সংঘের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য দ্রুত একটি বৃহৎ মেডিকেল ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।
হাতিরঝিল প্রভাতী সংঘের সভাপতি হারুন অর রশীদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা সেলিম উদ্দিনের উন্নয়ন পরিকল্পনার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং একটি আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রত্যয় জানান।
রিপোর্টারের নাম 
























