যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার কড়া প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি। তেহরানে খামেনির দাফন অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
জানাজার বিরতিতে হাতামি বলেন, ইরানি জাতির শত্রুদের বিরুদ্ধে তারা এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, ‘আমরা আমেরিকা এবং অপরাধী জায়নবাদী শাসনকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে, আমাদের শহীদ নেতার রক্তের বদলা আমরা অবশ্যই নেব।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























