ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

‘শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করব’: যুক্তরাষ্ট্রকে কিউবার প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি

কিউবার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে দেশের মানুষ শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি কিউবায় কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হামলা চালায়, তবে কিউবানরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট করেন যে, কিউবা যুদ্ধ চায় না, তবে তারা কোনো যুদ্ধকে ভয়ও পায় না।

প্রেসিডেন্ট দিয়াজ কানেল আরও অভিযোগ করেন যে, ওয়াশিংটন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিউবার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও মানসিক চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি কিউবার স্বাধীনতা সংগ্রামের বীর আন্তোনিও মাসেও-এর উক্তি স্মরণ করে বলেন, যারা কিউবা দখল করতে আসবে, তারা শুধু রক্তে ভেজা এই মাটির ধুলোবালি ছাড়া আর কিছুই নিয়ে ফিরতে পারবে না। দীর্ঘদিনের মার্কিন অর্থনৈতিক অবরোধকে ‘মানব ইতিহাসের দীর্ঘস্থায়ী অবরোধ’ হিসেবে উল্লেখ করে তিনি একে কিউবার জনগণের ওপর পরিকল্পিত অপরাধ বলে অভিহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবদল নেতা

‘শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করব’: যুক্তরাষ্ট্রকে কিউবার প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬