ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইসরায়েলের জন্য কৌশলগত বিপর্যয় ডেকে এনেছেন নেতানিয়াহু: হিব্রু সংবাদমাধ্যমের বিশ্লেষণ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন রণকৌশল দেশটির জন্য এক ভয়াবহ কৌশলগত বিপর্যয় ডেকে এনেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও খোদ ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো। টানা ১ হাজার দিন ধরে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে গেলেও ইসরায়েল কোনো চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। উল্টো এই দীর্ঘমেয়াদী সংঘাতের ফলে ইরান আঞ্চলিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এক ধরনের বৈধতা লাভ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধ শুধু ইসরায়েলের অর্থনীতি, মানবসম্পদ এবং মনস্তাত্ত্বিক কাঠামোকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং দেশটির দীর্ঘদিনের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের ফাটল ধরিয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা থেকে শুরু হওয়া এই ব্যর্থতার রেশ এখন লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরেও ছড়িয়ে পড়েছে। দেশটির নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, নেতানিয়াহুর বছরের পর বছর ধরে লালন করা নিরাপত্তা তত্ত্ব এখন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে এবং জায়নবাদী প্রকল্পটি বৈশ্বিক মঞ্চে ক্রমশ একাকী হয়ে পড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রীদের ছবি তোলার অভিযোগ: মুচলেকা দিয়ে ছাড়া পেলেন যুবদল নেতা

ইসরায়েলের জন্য কৌশলগত বিপর্যয় ডেকে এনেছেন নেতানিয়াহু: হিব্রু সংবাদমাধ্যমের বিশ্লেষণ

আপডেট সময় : ১২:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬