দেশের ফুটবলের সার্বিক মানোন্নয়নে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সক্রিয় সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতির মাধ্যমে দেশের খেলাধুলাকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ফুটবলারদের উন্নত প্রশিক্ষণ এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে এই দুই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বাংলাদেশে দুই দেশের জাতীয় দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারেও তিনি সরকারের পক্ষ থেকে বিশেষ আগ্রহের কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা পেলে বাংলাদেশও একদিন বিশ্বমানের ফুটবল খেলবে।
রিপোর্টারের নাম 























