ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

৫ কোটি ৫০ লাখ ইউরোতে মরক্কান তারকা সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারি। ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। বাভারিয়ানদের সঙ্গে তার পাঁচ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। তাকে দলে নিতে বায়ার্নকে গুনতে হয়েছে ৫ কোটি ৫০ লাখ ইউরো। আক্রমণভাগে বহুমুখী প্রতিভার অধিকারী সাইবারিকে দলের প্রয়োজনে হ্যারি কেইনের বিকল্প হিসেবেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে জার্মান ক্লাবটির।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে গোল করে এক আসরে মরক্কোর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। বায়ার্নের অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিক্রিয়ায় সাইবারি জানান, শৈশব থেকেই এমন বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখতেন তিনি। ক্লাবের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানির ফুটবল দর্শনের প্রতি আকৃষ্ট হয়েই তিনি বায়ার্নে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ক্লাব ফুটবলেও গত মৌসুমে পিএসভির হয়ে ২৭ ম্যাচে ১৫ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন এই মরক্কান তারকা। বর্তমানে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দেশ। নতুন ক্লাবে যোগ দেওয়ার এই সুখবর তাকে আসন্ন ম্যাচে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে ফুটবল বিশ্লেষকদের ধারণা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করবে না ইরান

৫ কোটি ৫০ লাখ ইউরোতে মরক্কান তারকা সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন মিউনিখ

আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬