ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভাগ্নের কারাদণ্ড শুনে মামার মর্মান্তিক মৃত্যু: আদালতের বারান্দায় শোক

রাজধানীর মোহাম্মদপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভাগ্নে মিঠুনের পাঁচ বছর কারাদণ্ডের রায় শুনে আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়েন তার মামা আইয়ুব। পরে তাকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদালতের বারান্দায় এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (৩০ জুন) ঢাকার ১০ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম মিঠুনসহ ৯ জন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন। রায়ে দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুকুল ইসলাম দেওয়ান জানান, এ মামলার নয় আসামির মধ্যে শুধুমাত্র মিঠুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত মিঠুনের মামা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান।

সাজাপ্রাপ্ত অপর আট আসামি হলেন মো. মুরাদ, ছাবির, মো. রাজা, মো. মাসুম হোসেন, মো. বিল্লাল, রাজা, মো. ওয়াহিদুল সনু ও মো. জুম্মন মিয়া। তারা সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ মে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক ক্রয়-বিক্রির গোপন সংবাদে অভিযান চালায় র‍্যাব-২। এসময় এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী। তদন্ত শেষে একই বছরের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক সাজেদুল হক। এতে আসামি মিঠুনসহ নয়জনকে অভিযুক্ত করা হয়। পরে ২০১৯ সালের ২৭ মে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে চারজনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

ভাগ্নের কারাদণ্ড শুনে মামার মর্মান্তিক মৃত্যু: আদালতের বারান্দায় শোক

আপডেট সময় : ০৯:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬