কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার নয়াচর আজমির পাড়া গ্রামে হাফিজুর রহমান (৩৪) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মো. নুরু মিয়ার বড় ছেলে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় কাজের সন্ধানে মাঠে গিয়েছিলেন হাফিজুর রহমান। সেখানেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপোর্টারের নাম 

























