ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: দৃষ্টিশক্তি হারানো আইনজীবীর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ফলে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাসের চোখের দৃষ্টি হারানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা আয়কর আইনজীবী সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেলওয়ে পুলিশ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং আইনজীবীরা অংশ নেন। এতে জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মানসুরুল হক মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিপন কুমার সূত্রধর, নদী ও প্রকৃতি সুরক্ষা কমিটি তরীর আহবায়ক মো. শামীম আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ২২ জুন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস গুরুতর আহত হন। তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার চোখটি রক্ষা করা যায়নি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া রেলপথে বিভিন্ন সময়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে, যার ফলে অনেক যাত্রী আহত হচ্ছেন।

বক্তারা এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান। একই সাথে চোখ হারানো আইনজীবী শ্যামলের পাশে দাঁড়াতে রেলওয়ে পুলিশ ও সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া, ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সামাজিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল ১১ জুলাই

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: দৃষ্টিশক্তি হারানো আইনজীবীর স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬