ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশিষ্ট শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই: তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিল্পী ও পাপেট নির্মাতা মুস্তাফা মনোয়ার ৯১ বছর বয়সে আর নেই। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে তিনি চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় যে অনন্য অবদান রেখে গেছেন, তা জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে চিরদিন অনুপ্রাণিত করবে।’

এছাড়াও শিল্পকলা একাডেমি এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে মরহুম মুস্তাফা মনোয়ারের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মুস্তাফা মনোয়ারের বর্ণাঢ্য কর্মজীবন দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

বিশিষ্ট শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই: তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬