ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধ দর্শক, প্রশংসিত ‘রুদ্র-বীণা’

শিল্প ও সংস্কৃতির প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্র সম্প্রতি তাদের প্রথম নৃত্যানুষ্ঠানের আয়োজন করে ঢাকার ছায়ানট মিলনায়তনে। গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানের প্রথম ভাগে কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থীরা শাস্ত্রীয়, লোকজ ও সৃজনশীল ধারার একাধিক নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। নতুন ও অভিজ্ঞ উভয় স্তরের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দর্শকদের জন্য এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয়।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের পরিচালক ও নৃত্যশিল্পী বৃষ্টি বেপারীর পরিকল্পনা, পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সংক্ষিপ্ত নৃত্যনাট্য ‘রুদ্র-বীণা’। ধর্ষণের শিকার নারীদের প্রতিবাদী কণ্ঠস্বর, আত্মমর্যাদা এবং প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর অদম্য শক্তিকে উপজীব্য করে নির্মিত এই নৃত্যনাট্যটি দর্শকদের গভীরভাবে স্পর্শ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থীদের সম্মাননা, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সংস্কৃতিপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি এক আনন্দঘন উৎসবে পরিণত হয়। কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক বৃষ্টি বেপারী সফল আয়োজন প্রসঙ্গে বলেন, শিক্ষার্থীদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং দর্শকদের ভালোবাসাই তাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা। ভবিষ্যতেও তারা মানসম্মত ও সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে গুলিবর্ষণ: ব্যবহৃত পিস্তল উদ্ধার, প্রধান অভিযুক্তরা অধরা; গুলিবিদ্ধ স্কুলছাত্রের অবস্থা আশঙ্কাজনক

কুঞ্জলিকা সংস্কৃতি কেন্দ্রের প্রথম নৃত্যানুষ্ঠানে মুগ্ধ দর্শক, প্রশংসিত ‘রুদ্র-বীণা’

আপডেট সময় : ১২:৫২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬