একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে চিত্রকলা এবং শিশুতোষ সৃজনশীল অনুষ্ঠান নির্মাণে তার যে অনন্য ও কিংবদন্তিতুল্য অবদান রয়েছে, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি তার সৃজনশীল কর্মের মাধ্যমে এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবার নয়।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন। তিনি মুস্তাফা মনোয়ারের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমের পরিবারবর্গকে এই কঠিন শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।
রিপোর্টারের নাম 
























