ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

আমতলীতে জনতার প্রতিরোধে ডাকাতির চেষ্টা ব্যর্থ, আটক ১

বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা বাজার এলাকায় স্থানীয়দের সাহসিকতায় ডাকাতির একটি বড় ধরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় মো. আলহাজ্ব ফকির (২৭) নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৮ জুন) গভীর রাতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার গভীর রাতে ৭-৮ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহিষকাটা বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করেন। জনতার প্রতিরোধের মুখে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তাদের মধ্যে মো. আলহাজ্ব ফকির নামের একজনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা।

খবর পেয়ে আমতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক আলহাজ্ব ফকিরকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলহাজ্ব ফকির ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আটক আলহাজ্ব ফকির শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শম্বুকাঠি গ্রামের মো. রাসেল ফকিরের ছেলে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব আলী জানান, আলহাজ্ব ফকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্মেনীয় ইস্যু নিয়ে ইসরাইলের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুরস্ক

আমতলীতে জনতার প্রতিরোধে ডাকাতির চেষ্টা ব্যর্থ, আটক ১

আপডেট সময় : ০১:২৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬