ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

রাজধানীর খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম, অভিযুক্তরা পলাতক

রাজধানীর খিলগাঁও এলাকায় সৌরভ শাহরিয়ার (১৮) নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় তিলপাপাড়া এলাকার লাকি ফার্মেসির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সৌরভ খিলগাঁও মডেল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৌরভ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ফার্মেসির সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় স্থানীয় যুবক আরাফাত, ফাতিন ও সোলেমান হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সৌরভের বাম কাঁধে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

আহত ছাত্রের বাবা শুভ মাহমুদ জানান, হামলাকারীরা এলাকার বখাটে হিসেবে পরিচিত। তারা সৌরভের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এই হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম, অভিযুক্তরা পলাতক

আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬