ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং তিনি সাত বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে কৃষিকাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান, শফিকুল নিজের বাড়ি থেকে রসুলপুর বাজারে যাওয়ার পথে ঈদগাহ মাঠের কাছে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে ছুরিকাঘাত করে পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, পৈতৃক জমি দখল নিয়ে চাচাতো বোনের ছেলে বাবুলের সঙ্গে শফিকুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই শত্রুতার জেরে বাবুল ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের বড় বোন অভিযোগ করেছেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসফেরত যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ১১:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬