প্রথম বিশ্বযুদ্ধের সময় সংঘটিত আর্মেনীয় হত্যাকাণ্ডের ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরাইলের তীব্র সমালোচনা করেছে তুরস্ক। আঙ্কারার দাবি, ফিলিস্তিনের গাজায় নিজেদের চালানো অপরাধ আড়াল করতেই ইসরাইল এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে।
রোববার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি সরকার বর্তমানে গাজায় ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার বিচারের মুখোমুখি। এমন পরিস্থিতিতে ১৯১৫ সালের ঐতিহাসিক ঘটনাবলিকে সামনে এনে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে তেল আবিব।
তুরস্ক আরও জানায়, বিশ্বজুড়ে যখন ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে নিন্দা জানানো হচ্ছে, তখন আর্মেনীয় ইস্যুকে সামনে আনা মূলত দৃষ্টি ঘোরানোর একটি কৌশল মাত্র। আঙ্কারা মনে করে, এই পদক্ষেপের পেছনে কোনো ঐতিহাসিক সত্যতা নয় বরং কেবল রাজনৈতিক স্বার্থ ও নিজেদের ভাবমূর্তি রক্ষার চেষ্টা কাজ করছে।
রিপোর্টারের নাম 



















