ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসার সুযোগ হারাল পরিবার

চট্টগ্রামের লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে সোহান উদ্দিন (১৬) নামের এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। রোববার সকালে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সোহান স্থানীয় চৌধুরীপাড়ার মো. জহির উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সোহানকে বিষধর সাপটি কামড় দেয়। এসময় সে সাপটিকে ধরে মেরে ফেললেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবে দ্রুত হাসপাতালে না নিয়ে পরিবারের সদস্যরা তাকে পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় অপচয় হওয়ার পর অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, সাপে কামড়ানো রোগীকে ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করা একটি মারাত্মক ভুল। সঠিক সময়ে হাসপাতালে নিয়ে এসে অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হলে কিশোরটিকে বাঁচানো যেত। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ইশতেহারে শরীয়া বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

লোহাগাড়ায় গোখরা সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় চিকিৎসার সুযোগ হারাল পরিবার

আপডেট সময় : ১০:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬