চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার বেলা ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে গিয়ে সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, পাইপলাইনটি কী কারণে ফেটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে ফায়ার সার্ভিস এখনো আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি।
রিপোর্টারের নাম 

























